1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু লোডশেডিং পরিস্থিতিতে সরবরাহ চাহিদার অর্ধেকেরও কম জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাইলেন্ট এক্সপেল’ এর ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে ত্বক, কিডনি ও শরীরের জন্য উপকারী ১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

পানিতে ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শখের বসে নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজু (১৮) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পার্বতীপুর শহরের শহীদ ইব্রাহিম নগরের পাশে তিলাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাজু শহীদ ইব্রাহিম নগরের মোমিনুল ইসলামের ছেলে। তিনি আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পার্বতীপুর পৌরসভা শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, শহরের শহীদ ইব্রাহীম নগর মহল্লার মোমিনুল ইসলাম ও তার ছেলে সাজু শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের তিলাই নদীতে মাছ ধরতে যান।

জাল দিয়ে মাছ ধরার একপর্যায়ে বাবাকে সাহায্য করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান ছেলে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজুর মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট