1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয় সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

নানান নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। এরপরই শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  খবর জিও নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় শাহবাজকে অভিনন্দন।’এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বলে রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ।

এর আগে গত রোববার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরে সোমবার শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১৬ মাস দায়িত্বপালনের পর পাকিস্তানে সরকারপ্রধানের পদে আবারও ফিরে আসেন শাহবাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট