1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয় সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে

আগামী ৩ দিন বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্ট বন্ধ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে শনিবার (১৮ মে) সকাল থেকে আগামী ৩ দিন বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্ট বন্ধ থাকবে।

আজ কোনো পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে না। তবে মেডিকেল ভিসার রোগীদের ক্ষেত্রে এ আইন শিথীল করা হয়েছে। এছাড়া বাংলাদেশে উপজেলা নির্বাচন ও সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আজ ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত আগামী ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের সহকারী পরিচালক গৌতম বাবু জানান,আগামী ২০ মে বনগাঁ লোকসভা আসনের নির্বাচনের কারণে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে সীমিত আকারে যাত্রী চলাচল করতে পারবেন।

১৮ মে সকাল থেকে ইমিগ্রেশনের কার্যক্রম সীমিত আকারে চলবে। সেক্ষেত্রে মারাত্মক অসুস্থ যাত্রী এবং বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য শুধুমাত্র ইমিগ্রেশন খোলা থাকবে।

এদিকে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনার বনগাঁ আসনের লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন করার জন্য জেলা প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কারণে প্রথমবারের মত  ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধসহ ২২ মে পর্যন্ত সব ধরনের পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

উল্লেখিত সময়ে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না। এমনকি বাংলাদেশি কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট