1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন

বুলবুল ,নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৩৫ বার পড়া হয়েছে

দেশে কাজের প্রয়োজনে কোনো এক সময় টিআইএন সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেননি, চাইলেই আপনি আগামী ৩০ জুনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তাও কোনো জরিমানা ছাড়াই।

সে হিসেবে মাত্র সাত দিন সময় পাচ্ছেন একজন করদাতা। অর্থাৎ ব্যক্তি পর্যায়ের নতুন করদাতাদের জন্য বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম বারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, কেবলমাত্র তারাই জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।

পুরাতন করদাতাদের আগের মতোই নির্ধারিত সময়ের রিটার্ন জমা দিতে হবে। না হলে গুনতে হবে জরিমানা
এনবিআর সূত্রে জানা গেছে, ব্যক্তি পর্যায়ে যিনি আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ ঐ সময়ের মধ্যে যে কোনো দিন রিটার্ন দাখিল করা যাবে। আয়কর পরিপত্রে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা রাখা হয়েছে। তবে এবার ৪৪ ধরনের সেবা নিতে করদাতাকে প্রাপ্তিস্বীকারপত্র দেখাতে হবে। দেশে কোটির ওপর টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। আয়কর আইনে টিআইএনধারীদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হলেও এনবিআর কখনই করদাতাদের বাধ্য করেনি।

চলতি বছরের ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যারা টিআইএন নিয়েছেন, এমন নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন। এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমার সুযোগ নিয়ে অনেক নতুন করদাতা রিটার্ন জমা দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট