1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

আদৌ কি বিয়ে করবেন সালমান খান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯০৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা সালমান খান। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবন সাজাতে ব্যর্থ তিনি। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। বয়স ৫৮ হলেও, বলিউড ভাইজানের কোনও ভ্রূক্ষেপ নেই তাতে। অন্যদিকে, সালমানের অনুরাগীরা অধীর অপেক্ষায় বসে আছেন, তার বিয়ে দেখার জন্য। আদৌ কি বিয়ে করবেন সালমান খান ।

অভিনেতা এ বিষয়ে কিছু না বললেও ছেলের বিয়ে নিয়ে কী ভাবছেন বাবা সেলিম খান? সম্প্রতি তার একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সেখানে তিনি জানান, যে শঙ্কায় বিয়ে করছেন না সালমান।

ভিডিওতে সেলিম খানকে বলতে শোনা যায়, ‘আসলে সালমান খুবই সহজ-সরল। ও খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করে, কোনো মেয়েই তাঁর মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের গুণ খুঁজতে শুরু করে।’

২০১৫ সালের ইন্ডিয়া টিভির রিয়্যালিটি শো ‘আপকি আদালত’-এ অতিথি হিসেবে গিয়েছিলেন ভাইজান। উপস্থাপক রজত শর্মা তাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। এখানে উপস্থাপকসহ উপস্থিত দর্শকও প্রশ্ন করেন ভাইজানকে। কবে বিয়ে করছেন সালমান খান—এমন প্রশ্ন করেন এক নারী ভক্ত। মজার ছলে ভাইজান বলে বসেন, ‘আমি বিয়ে করব, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তখন কী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট