1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক শিশুটির দায়িত্ব পেয়েছেন ১ নিঃসন্তান দম্পতি।

৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতক শিশুকে তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুুবুর রহমান । এর আগে আয়োজিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মত আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: খুরশিদ আলম, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার খোন্দকার মো: আল মামুন সহ অন্যান্যরা। প্রসঙ্গত গত সোমবার সকালে গোলাপী নামে এক নারী ঐ শিশুর শ্বাস কষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে।

তার কিছুন পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় কন্যা শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট