1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা

মুক্তিযোদ্বা অফিসে দুর্বৃত্তদের হামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা অফিসে দুর্বৃত্তরা হামলা করে তালা ভেঙে রোমের ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথি তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল আল মামুন এবং ধামরাই থনার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান।

বৃৃহস্পতিবার (১আগষ্ট) দিনগত রাতে ধামরাই পৌরশহরের ধামরাই বাজার এলাকার গোপনগরে মুক্তিযোদ্ধা অফিসে এমন ঘটনাটি ঘটে। এই ঘটনায় সকাল থেকে অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে জানাযায়। রাদ্দেসাম নামে এক দোকানদার বলেন, আমি সকাল সাড়ে ৭টার দিকে দোকানে এসে দেখি মুক্তিযোদ্ধা অফিসের দরজা খোলা। সাথে সাথে সেখানে দৌড়িয়ে গিয়ে রোমের ভিতরে প্রবেশ করে দেখি অফিসের কাগজপত্র এলোমেলো হয়ে আছে।

এরপর আমি মুক্তিযোদ্ধা অফিসের কমান্ডার আব্দুর রহমান ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানায়। পরে তিনি দ্রত অফিসে এসে দেখে অফিসের দোতলার রোমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিগুলি তছনছ করেছে। এই বিষয়ে ধামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহমান খান বলেন, আমি খবর পেয়ে দ্রত অফিসে এসে দেখি দরজার তালা ভেঙে আমার রোমের ভিতরে ডুকে দুবৃর্ত্তরা আমার গুরুত্বপূর্ণ নথিগুলি তছনছ করে ফেলে রেখে গেছে। তবে কিছু নথি এখনো খুজে পাওয়া যায়নি। অফিসের একটি আলমারি ভেঙে ফেলেছে দুবৃর্ত্তরা। এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, মুক্তিযোদ্ধা অফিসের তালা ভেঙে ভিতরে ডুকে দুবৃর্ত্তরা কাগজপত্র নষ্ট করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি । এই বিষয়ে তদন্ত চলছে ।

অপরাধিদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, মুক্তিযোদ্ধা অফিসে দুবৃর্ত্তদের হামলার ঘটনায় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। তদন্ত করে অপরাধিদের বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট