1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা

কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৮১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪হাজার ৮৯৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ মিলায়তন থেকে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি জমির ফসল বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান এর সুত্রে  জানা যায়, ধামরাই উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলার ১৬টি ইউনিয়নের ৪হাজার ৮৯৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৪হাজার ৩০০জনকে সরিষা, ১০০জনকে খেসারী বীজ, ৩১০জনকে ভ’ট্রা বীজ, ৬০জনকে গমের বীজ, ৪৫জনকে মসুর বীজ এবং জনকে শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। এছাড়া প্রতিজন কৃষক গম,সরিষা ও শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি ডিএপি ও এমওপি সার পাবে। মসুর ও খেসারী বীজের জন্য ১ কেজি ডিএমপি ও কেজি এমওপি সার এবং ভ’ট্রা বীজের জন্য প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার সহায়তা পাবে। প্রধান অতিথি হিসাবে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক।

উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওলাদ হোসেনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট