1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে দুই শতাধীক পরিবহন শ্রমিকদের চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম ও র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে শ্রমিকদের চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে নিরাপদ সড়ক চাই উপলক্ষে একটি র‌্যালি নিয়ে ঢাকা-আরিচা সহাসড়ক প্রদক্ষীন করে ঢুলিভিটা গিয়ে শেষ করেন। পরে আলোচনা শেষে চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করেন। নিরাপদ সড়কচাই ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চাললনায় এবং নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম মনির।

নিরাপদ সড়কচাই ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়া বলেন, নায়ক ইলিয়াছ কাঞ্চন এর প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই আজ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই শতাধীক পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে একজন পরিবহন শ্রমিক যদি তার চক্ষু ঠিক থাকে তাহলে সে নিরাপদে গাড়ী চালাতে পারবে। যদি কোন পরিবহন ড্রাইভারের ডায়াবেটিস থাকে তাহলে তার মাথা ঘুরতে পারে এবং শরীর খারাপ হতে পারে এই জন্য তার গাড়ী দূর্ঘটনা ঘটতে পারে।

আমরা সেই দিক চিন্তা করে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিশেষে মোঃ ইমরান খানের নেতৃত্বে চক্ষু পরীক্ষা করেন ডাঃ আবিদুর রহমান আকাশ এবং ডায়াবেটিস পরীক্ষা করেন কনসালটেন্ট সেন্টারের ইনচার্জ অপূর্ব পাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট