1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা

ঢাকা টু আখাউড়া লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

দেশে  ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।

আগামী বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে এ লংমার্চ শুরু করবেন নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমুলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করবেন তারা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যুবদলের সভাপতি মোনায়েম মুন্না জানান, বুধবার নয়াপল্টন থেকে যৌথ লংমার্চ করবেন ৩টি সংগঠনের নেতাকর্মীরা। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত। এসময় মোনায়েম মুন্না বলেন, হাইকমিশনে সহিংস ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনই। কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। কূটনীতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল।

ভারত এখন ক্রিমিনালদের আশ্রয়কেন্দ্র ও অভায়রণ্য হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশটি ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনার গণহত্যার শিকার হয়েছেন অনেক সনাতন। কিন্তু তখন ভারত নীরব ছিল।’

এসময়ি তিনি যোগ করেন ‘শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছে। ভারতের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। ১১ ডিসেম্বর ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লংমার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হবে। ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো চক্রান্তে সোচ্চার থাকবো’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট