1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই ব্যক্তিখাতে করমুক্ত আয়ের ন্যূনতম সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু লোডশেডিং পরিস্থিতিতে সরবরাহ চাহিদার অর্ধেকেরও কম জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাইলেন্ট এক্সপেল’ এর ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে ত্বক, কিডনি ও শরীরের জন্য উপকারী ১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে

আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

দেশে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি যোগ দেবেন।

এদিকে, শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানালে তিনি সম্মতি জানান ,পরে রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, ম্যাডাম বলেছেন, তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন।

জানা গেছে, এই সমাবেশের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর কোনো সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে, ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট