1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ১৫ এপ্রিল  মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয়শিল্পী নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

গুলশান আরার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন, আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬টা ৪০-এ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।

জানা গেছে, কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ছিলেন, ভালো অভিনয়শিল্পী ছিলেন।

পরিচালক কাজল আরেফিন অমি এক আবেগঘন পোস্টে লেখেন, ব্যাচেলর পয়েন্ট-এ তিনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ মানুষ ছিলেন। আমরা আপনাকে মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট