1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয় সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে

চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ায় এলাকায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমা দায়িত্ব ফিরে পাওয়ায় মিষ্টি বিতরণ ও ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন এলাকাবাসি।

আজ বৃহস্পতিবার (১৭এপ্রিল) বেলা ১২টার দিকে সূতিপাড়া ইউনিয়ন পরিষদে মিষ্টি বিতরণ ও ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারণ জনগণ। মোঃ রমিজুর রহমান রোমা সূতিপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে ৪/০৩/২০২৫ তারিখে জেলা প্রশাসক (ঢাকা) তানভীর আহমেদ ইউনিয়ন পরিষদ পরিচালনার অর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কে ক্ষমতা অর্পণ করেন।

এরপর রমিজুর রহমান রোমা মহামান্য হাইকোট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। এর ফলে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান রোমা ও চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পান। এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর সূতিপাড়া ইউনিয়ন বাসির মধ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ।

এরপর আজ বেলা ১২টার দিকে চেয়ারম্যান রমিজুর রহমান রোমাকে ফিরে পেয়ে ফুলের মালা পড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসান। এই বিষয়ে রমিজুর রহমান রোমা বলেন, আমি বিএনপির সাথে রাজনৈতিক ভাবে জড়িত বলে বিগত ১৭টি বছর ফ্যাসিস্ট আওয়ামী-লীগের আমলে অনেক মামলা হামলার শিকার হয়েছি।আমি আওয়ামী-লীগের আমলে যুদ্ধ করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলাম।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ক্ষমতা থেকে পদচত্যু করে ছিলেন।কিন্তু মহামান্য হাইকোট ডিভিশনে একটি রিট পিটিশন মাধ্যমে আজ আমি পুর্ণবহাল হয়েছি। আমি সূতিপাড়া ইউনিয়ন বাসির সাথে থেকে সূতিপাড়া ইউনিয়নকে উন্নয়ন করতে চায়।

এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন, যুবদল নেতা ও ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্য এমদাদুল হকসহ এলাকার লোকজন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট