1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

ধামরাইয়ে ৪কেজি গাঁজাসহ কারবারী গ্রেফতার

শামিম হাসান সুমন ধামরাই(ঢাকা) বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

ঢাকা ধামরাইয়ে ৪ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল করিম (৫০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (১৮আগষ্ট) দিনগত রাত নয়টার দিকে ধামরাই উপজেলা সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গেপ্তারকৃত মোঃ আব্দুল করিম ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) এস এম কাওসার সুলতান। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে দুই ব্যাক্তি অবৈধভাবে মাদক বিক্রি করিতেছে। সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে মোঃ আব্দুল করিমকে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় সুমন খাঁন (৪০) নামে অপর আসামী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। করিম কে জিঙ্গাসাবাদে জানা যায় পলাতক আসামী সুমন খানের সহয়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ে বিক্রি করেন।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট