1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

জেন-জি বিক্ষোভে উত্তাল রাজপথ

ঢাকা
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

পেরুতে সরকারবিরোধী আন্দোলন সপ্তাহের পর সপ্তাহ ধরে তীব্র হচ্ছে।  শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী লিমাসহ অন্যান্য শহরে দেশটির ‘জেন-জি’ তরুণরা রাজপথে নেমে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত ও কংগ্রেসের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে,রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন।

মূলত দেশটিতে এই বিক্ষোভ শুরু হয় যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয়, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে প্রেসিডেন্ট বোলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও বড় ভূমিকা রেখেছে

দূর্নীতি, চাঁদাবাজি, সহিংসতাসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে দেশটির তরুণ প্রজন্ম বিক্ষোভ করছে। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না, জানায় পেরুর ‘জেন- জি’ রা।

বিক্ষোভকারীরা বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অনেকের ওপর চাপ সৃষ্টি করবে। অন্যদিকে, সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট ও কংগ্রেসের অজনপ্রিয়তা এবং দুর্নীতির অভিযোগও আন্দোলনের অন্যতম কারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট