1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশে অবস্থিত একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এই নির্মম ঘটনা ঘটে

নিহত মা লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর।  ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

 

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট