1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ট্রেনের ,দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না-সংসদ সদস্য আমির হামজা সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয় সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে

আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া

ঢাকা
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন বলিউডের সেনসেশন। তামান্নার আইটেম গানের মধ্যে অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’।

সম্প্রতি ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটি ছবিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে।

এ উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন, ‘না!’ আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট