পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানশাহ এবং স্পিনওয়ামে পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ বলেছে, হামলার ফলে স্পিনওয়াম ক্যাম্পে আগুন ধরেছে। নিরাপত্তা ওই সূত্র টোলো নিউজকে বলেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে। তবে আফগান বাহিনীর এসব হামলায় পাকিস্তানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।