1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা

বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন

ঢাকা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

করদাতাদের উৎসাহিত করতে বছরের প্রথম প্রান্তিকের মধ্যে রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ কর প্রণোদনার ব্যবস্থা রাখা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই ঘোষণা দেন

দেশের কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে আগামী অর্থবছর থেকে বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিভিন্ন অংশীজন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা কর সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। এখন থেকে করদাতাদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে না; তারা বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন। তবে যারা বছরের শুরুতেই অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য রেয়াত বা প্রণোদনার সুযোগ থাকবে।’

রাজস্ব আহরণের চিত্র তুলে ধরে এনবিআর প্রধান জানান, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা বিগত যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনকভাবে অর্জিত হবে। তবে বিশাল অঙ্কের ‘কর অব্যাহতি’ বা ট্যাক্স এক্সজাম্পশন রাজস্ব আয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই কর অব্যাহতির হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে। করের হার না বাড়িয়ে বরং করের আওতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা এবং সৎ কর্মকর্তাদের উৎসাহিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিনের আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াব’ সংবাদপত্রের রুগ্‌ণ দশা ও বর্তমান সংকটের চিত্র তুলে ধরে বেশ কিছু দাবি পেশ করে। সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞাপন আয়ের ওপর বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর (এআইটি) হ্রাস করার দাবি জানানো হয়। এছাড়া সংবাদপত্র প্রকাশের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট আমদানির ওপর আরোপিত ১৫ শতাংশ কর সম্পূর্ণ প্রত্যাহারের জোর দাবি জানায় নোয়াব। তাদের মতে, তথ্যসেবা ও জনসচেতনতামূলক এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে করের বোঝা লাঘব করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট