1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

বলিউড অভিনেতা সালমান খান

ঢাকা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি এবং ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের কয়েকজন কর্মকর্তাকে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের চণ্ডীগড়ের একটি জেলা আদালত।

২০২১ সালে দায়ের করা প্রায় ৩ কোটি রুপির প্রতারণা মামলায় আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত চণ্ডীগড়ের মণিমাজরা এলাকার ব্যবসায়ী অরুণ গুপ্তের এক অভিযোগকে কেন্দ্র করে। তিনি সলমন খানের সংস্থাসংলগ্ন ‘বিইং হিউম্যান জুয়েলারি’র একটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। অরুণ গুপ্তের অভিযোগ, ‘বিইং হিউম্যান জুয়েলারি’র ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় কোম্পানির পক্ষ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সালমান খান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ এই শোরুমটির প্রচার করবেন। পাশাপাশি, পণ্য সরবরাহ ও বিক্রিতে সংস্থা থেকে পূর্ণ সহায়তার নিশ্চয়তাও দেওয়া হয়

অভিযোগ অনুযায়ী, এসব আশ্বাসের ভিত্তিতে অরুণ গুপ্ত প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করে শোরুম চালু করেন। তবে তার অভিযোগ, শোরুম খোলার পর থেকেই প্রতিশ্রুতির খেলাপ শুরু হয়। ২০১৮ সালে উদ্বোধনের দিন সালমান খানের পরিবর্তে উপস্থিত হন অভিনেতা আয়ুশ শর্মা। পরবর্তীতে ২০২০ সালে পণ্য সরবরাহের মূল গুদামটি কোম্পানি হুট করে বন্ধ করে দেয়। ফলে শোরুমে নতুন পণ্যের সরবরাহ আটকে যায়, যার ফলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তিনি

প্রতিশ্রুতি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে ২০২১ সালে তিনি প্রথমে চণ্ডীগড় পুলিশের কাছে অভিযোগ করেন। সে সময় সালমান খান, আলভিরা খান এবং প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়। তবে দীর্ঘ সময়েও কোনো সমাধান বা ক্ষতিপূরণ না পাওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট