মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালিত 'অবৈধ ইরান যুদ্ধ' বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে একটি যৌথ রেজুলেশন পেশ করেছেন দেশটির সিনেটররা।
শনিবার (৮ আগস্ট) মার্কিন সিনেটর জন হিকেনলুপারের এক সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তার বরাতে এই পদক্ষেপের তথ্য সামনে এসেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় সিনেটর জন হিকেনলুপার লিখেছেন, 'আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ থামানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছি।
তিনি আরও উল্লেখ করেন, এই যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে, জ্বালানি তেল ও সারের দাম আকাশচুম্বী হয়েছে এবং দেশের সামরিক অস্ত্রাগারের মজুত খালি হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় এনে তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার দাবি জানান।