1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

আদিবাসী ধাত্রীদের সম্মান অধিকার ও সুস্বাস্থ্য সুরক্ষা  ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারী ঐক্য উন্নয়ন সংঘ এর আয়োজনে রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নারী ঐক্য উন্নয়ন সংঘের সভাপতি দিপালী খালকো দিপার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, সাথী আক্তারসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব সংরক্ষণের পাশাপাশি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সেখানে স্টলের মাধ্যমে আদিবাসীদের কৃষ্টি-কালচার ঐতিহ্য তুলে ধরে তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। পরে সেখানে জেলার আদিবাসী সংগঠনগুলো নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট