1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পিলার থেকে পরে শ্রমিক নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫০৪ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় ঠাকুরগাঁও জেলায় পৌর শহরে পিলারের উপর থেকে পরে গিয়ে আকতার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) দুপুর ১ টার দিকে পৌর শহরের সরকার পাড়া জামে মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ ব্যক্তি সালন্দর আলিয়া মাদ্রাসার এলাকার আব্দুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন চালু থাকা অবস্থায় আকতার হোসেন পিলারে উঠে প্লাস দিয়ে লাইনের কাজ করার সময় হঠাৎ তিনি মই থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে নদার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) ঠাকুরগাঁও সদর লাইন ম্যানের কাজ করে আসছিলেন বলেও জানা যায়।

তবে ঠাকুরগাঁও নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম নিহত ঐ শ্রমিক তাদের নিয়োগ প্রাপ্ত কেউ নয় ও নিয়োগ প্রাপ্ত লাইনম্যান ছাড়া বৈদ্যুতিক লাইনের কাজ অন্য কারো করার সুযোগ নেই, দাবি করে বলেন, ঠাকুরগাঁও নেসকোর কোন শ্রমিক লাইনে কাজ করতে গিয়ে মারা গেয়ে এমন কোনো তথ্য নাই। তবে অনেকে ডিস লাইন, ইন্টারনেট ও টেলিফোন লাইনের কাজ করতে পিলারের উঠে। এটা বলা কঠিন যে, এখন কে কি কাজের উদ্দেশ্যে লাইনে উঠে। আমাদের লাইনের কাজ করতে গেলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে কাজ করতে হয়।

দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের কোথাও কোনো বৈদ্যুতিক লাইন বন্ধ ছিল না। ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আরও কোনো তথ্য পেলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট