1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা

তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না-বাংলাদেশ ব্যাংক

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৪৩ বার পড়া হয়েছে

দেশে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলেও পুলিশের কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। নগদ টাকা পরিবহনে নিরাপত্তাশঙ্কা আছে। এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কা আছে।

এ পরিস্থিতিতে দুই সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এ সপ্তাহের জন্য নির্দেশনা, এক হিসাব থেকে তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। অর্থাৎ এ সপ্তাহে সীমা কিছুটা বাড়ানো হলো

বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট