1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

ধামরাইয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ৮

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে সেলফি নামক একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালক মোঃ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো ৮জন।

আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বেলা ১০টার দিকে কেলিয়া ব্রিজের উপরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের মৃত পলান মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। পুলিশ জানায়, সকালে একটি সিএনজি জয়পুরা বাস স্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার পথে কেলিয়া নামক ব্রিজের উপর পৌছালে পেছন থেকে একটি সেলফি নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে সিএনজি চালক গুরুতর আহত হয়।

পরে তাকে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, আজ সকালে ঢাকা- আরিচা মহাসড়কের কেলিয়া ব্রিজের উপরে একটি সিএনজিকে সেলফি নামক একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকনজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ইসলাম মারা যায়।

এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়। তবে এবিষয়ে আইনী পক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে জব্দ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট