1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মশাল মিছিল

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

এক দুই তিন চার চাঁদাবাজরা বাংলা ছাড়, চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, ক্ষমতা না জনতা, জনতা জনতা এমন স্লোগানে ঢাকার ব্যবসায়ী মোঃ সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২জুলাই) রাত ১০টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়কে হয়ে ধামরাই থানা বাসস্ট্যান্ড দিয়ে শহীদ সাদ চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ আসাদুল ইসলাম মুকুল, জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির আহবায়ক মোঃ ই¯্রাফিল ইসলাম খোকন, জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির যুগ্ন সম্বনয়কারী মোঃ উজ্জল ইসলাম ও খোদেজা খানম, আশিক রহমান, কাওছাড়, লিমানসহ প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টিও নেতারা বলেন, ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী-লীগের যে পরিণতি হয়েছে, চাঁদাবাজদেরও একই শরিণত হবে। সোহাগ হত্যার জড়িতদের দ্রত বিচার দাবি করে বাংলাদেশে কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা। তারা বলেন অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতে থাকবে।

দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, গত ৯জুলাই সন্ধ্যা৬টার দিকে রাজধানী মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারী ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট