1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক:মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

বাউলশিল্পীদের ওপর হামলাকে ন্যক্কারজনক এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আঘাত হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রামবাংলার অবিচ্ছেদ্য অংশ। তারা মাঠে-ঘাটে-প্রান্তরে বাউলগান গেয়ে মানুষের মন জয় করে। তাদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কখনোই কাম্য নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যেসব ব্যক্তি দায়ী তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে কয়েক হাজার দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমার নিজস্ব উদাহরণ দিচ্ছি যে মহিলা আমাদের বাড়িতে রান্না করেন, তার বাড়িও সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি সরকারের কাছে দ্রুত পুনর্বাসন কার্যক্রম চালানোর আহ্বান জানান। অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা থাকছে কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, এটি দুর্ভাগ্যক্রমে ঘটছে। প্রধান কারণ হলো কাঠামোগত দুর্বলতা, দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা এবং আইন না মেনে চলা। মির্জা ফখরুল বলেন, যদি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হয় এবং সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে, তবে এমন দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট