1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা

সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

ঢাকা
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে যাচ্ছে। দিনভর কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।নওগাঁয় কয়েক দিন ধরেই শীতের দাপট বেড়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত দুই দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট