1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মাঠে ফিরেই মেসির গোল ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা

ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১২৯৩ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা।

শনিবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিবের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় অবস্থান করছিলেন।

জানা গেছে, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এ আসনের অপরাপর সাত প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। দুপুরের পর থেকে তারা বিএনপি মহাসচিবের বাসার সামনে অবস্থান নিয়ে এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবন লক্ষ্য করে শতাধিক ডিম ছুঁড়ে মারেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৯ জন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীতা ঘোষণা করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই আসনে ৯ প্রার্থীর সাক্ষাৎকার নেয়ার দিনে এস এম জাহাঙ্গীর ও অপর মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৭ নেতাকর্মী আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এস এম জাহাঙ্গীরকে দায়ী করে অপরাপর সাতজন মনোনয়ন প্রত্যাশী লিখিতভাবে বিএনপির হাইকমাণ্ডে অভিযোগ করেন।

মির্জা ফখরুলের বাসায় ডিম ছোড়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ ঘটনায় মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।

এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছে। কারা ডিম-পাথর ছুঁড়েছে। আমি আমার ফ্যাক্টরিতে গেছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমি কিছুই জানি না।

আরেক মনোনয়ন প্রত্যাশী বাহাউদ্দিন সাদীও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। যদি কারো মধ্যে রাগ-ক্ষোভ থাকে তাহলে দলীয় ফোরামে আলোচনা করতে পারতেন। কিন্তু মহাসচিবের বাসায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট