1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

​একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর রাষ্ট্রীয় মর্যাদা, জানাজা ও দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা কমান্ডের আহ্বানে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ​মিছিল শেষে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুর করিমের সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সাহসী ও জোরালো বক্তব্য রাখেন। বক্তারা বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অবমাননা ও দাফনে বাধার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ​এ ছাড়াও পথসভায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দও তীব্র হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন।

তাঁরা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও তাঁদের অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন।

সে কারণে পিরোজপুর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলে দাবি করেন। মূলত এই রাজনৈতিক বিরোধ এবং তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তুলেই তাঁর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদা ও দাফনে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট