
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ ১১ অক্টোবর তার জন্মদিন। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়।
জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি স্যোশাল মিডিয়ায় অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে জয় অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে ছেলের জন্য মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ দেখা গেছে। সেখানে লেখা, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মাম্মি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একগুচ্ছ ভালোবাসার ইমোজি।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। নাচ শেখার সুবাদে একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।