1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা

উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জাসদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ধর্মীয় অবমাননার গুজব রটিয়ে লালমনিরহাটের পাটগ্রামে একজনকে আগুনে পুড়িয়ে হত্যার পর কুমিল্লার মুরাদনগরে একই কায়দায় এক ইউপি চেয়ারম্যানসহ সাধারণ মানুষের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

সোমবার (২ নভেম্বর) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, উগ্রবাদী জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে ধর্মীয় অবমাননার গুজব রটিয়ে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে ঘোলাজলে তাদের হীন রাজনৈতিক ফায়দা ও স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে।

উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর পৈশাচিকতা কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে তারা বলেন, উগ্রবাদী জঙ্গিবাদীদের ব্যাপারে সামান্যতম ছাড়, নমনীয়তা, উদাসীনতা দেশে পাকিস্তান-আফগানিস্তানের মতো ধর্মের নামেই খুনাখুনি-রক্তারক্তি-অশান্তির পরিস্থিতি তৈরি করবে।

দেশের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক শক্তি ও শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান সকল মানুষকে উগ্রবাদী জঙ্গিবাদীদের বিরুদ্ধে মাঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট