1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১০৩ বার পড়া হয়েছে

দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে। এরপর বেলা ১টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এর আগে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় ৩২ হাজার ৬১ ৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫। এ হিসাবে বি ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন। এই ইউনিটে কোটাসহ প্রথম শিফটে ১৫ হাজার ৬২৫ জন ও দ্বিতীয় শিফটে ১৮ হাজার ৯১৬ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

বি ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। ভর্তি পরীক্ষা নিয়ে আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ডিনস কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন,এবার তিনটি ইউনিটে কোটা বাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট