1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

জমে উঠেছে পশুর হাটগুলো

বুলবুল ,নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

দেশে ঈদুল আজহার বাকি চার দিন। দেশের কোরবানির পশুর হাটগুলোতে গরুসহ অন্যান্য পশু নিয়ে এসেছেন খামারিরা।

ঢাকার ১৬ টি গরুর হাটে বিপুল সংখ্যক কোরবানির পশু বিক্রি হওয়া সত্ত্বেও দাম এখনও বেশ চড়া
হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে দামের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না বলে জানিয়েছেন ক্রেতারা।

ঈদের দুই দিন আগে দাম কমে যাওয়ায় গত বছর লোকসানের মুখে পড়েছিলেন তারা। তবে এবার গরু ব্যবসায়ীরা ক্রেতা কম থাকায় লোকসানের আশঙ্কায় দিন পার করছেন।

এদিকে গাবতলী গরুর হাটেও একই অবস্থা দেখেছেন সংশ্লিষ্টরা। গত বছর ব্যবসায়ীদের লোকসানের কারণে বাজারে বড় আকারের ষাঁড়ের সংখ্যা কম ছিল।

এক গরু ব্যবসায়ী বলেন, ‘আমি ৫ লাখ থেকে সাড়ে ৭ লাখ টাকা দামের ১০টি বড় সাইজের ষাঁড় নিয়ে এসেছি, যার মধ্যে গত বছর অবিক্রিত পাঁচটি ছিল।’

দক্ষিণ কেরানীগঞ্জের এভারেস্ট ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের মালিক মুসা ইব্রাহিম বলেন, গবাদিপশুর খাবারের দাম বেশি হওয়ায় এ ব্যবসায় লাভের আশা করা সত্যিই কঠিন।

তিনি বলেন, একেকটি বড় সাইজের ষাঁড়ের জন্য আমাকে বছরে প্রায় দেড় লাখ টাকা খরচ করতে হয়। এবছর তিনি ৫০ টি ষাঁড় লালন পালন করেছেন এই কোরবানি ঈদে বিক্রির জন্য। এর মধ্যে ২৫টি ইতিমধ্যে বিক্রি করেছেন
মজিবর জানান, এক লাখ থেকে সোয়া এক লাখ টাকার মধ্যে গরু কেনার জন্য এক হাট থেকে আরেক হাটে ঘুরে বাজেটের মধ্যে পছন্দের গরু মেলাতে পারিনি।

তিন মণের গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ১০ হাজার টাকার ওপরে, সাড়ে তিন মণের গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। অন্যান্য বছরের চেয়ে এ বছর গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট