1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০০৪ বার পড়া হয়েছে

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার।

আজ রোববার (২৮ জুলাই) রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

শনিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গাজীপুর ,নারায়ণগঞ্জেও রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বারষ্ট্রমন্ত্রী। এর আগে, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। পরে বিকেল থেকে আবারও শুরু হয় কারফিউ। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হবে। অফিস শেষ হবে বিকাল ৩টায়। এই নিয়মে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

অন্যদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই তিনদিন অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ জুলাই কারফিউ শিথিলের সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট