1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৯৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি বন্ধ হলে বাংলাদেশে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি ব্যাহত হবে। ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে আন্তর্জাতিক বাজারে এই পণ্যটির দাম বেড়ে যাবে। এতে করে বাংলাদেশে জ্বালানি তেলের খরচ বাড়বে। যার নেতিবাচক প্রভাব পড়বে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য তথা সামগ্রিক অর্থনীতিতে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালি বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদন লাগবে।

এ ব্যাপারে ঢাকা চেম্বারের সভাপতি ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ  বলেন, ‘পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হচ্ছে হরমুজ প্রণালি। এটা দিয়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়। ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে এই প্রণালি বন্ধের হুমকি এবং বিকল্প রুট ব্যবহারের ইঙ্গিত জ্বালানি ও শিপিং খাতে বড় অনিশ্চয়তা সৃষ্টি করছে।

বাংলাদেশের আমদানি ব্যয়, কাঁচামাল পরিবহন, জ্বালানিসংকট, রপ্তানি খরচ এবং রেমিট্যান্স প্রবাহে এর পরোক্ষ প্রভাব পড়বে। এমন পরিস্থিতিতে সরকারকে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত প্রস্তুতি আগেভাগেই গ্রহণ করা প্রয়োজন। যাতে করে বিকল্প সরবরাহ পথ, জ্বালানি চাহিদা ও কূটনৈতিক কৌশল সময়োপযোগী হয়।’

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির কিছু হলে তার প্রভাব বাংলাদেশেও পড়বে। এটা স্বাভাবিক ব্যাপার। সম্প্রতি আমেরিকার হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। আমাদের দেশে তার প্রভাব পড়ারও শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আগে থেকে আমরা সরকারকে সতর্ক করেছিলাম দাম পড়ার সময় বেশি করে জ্বালানি কিনে রাখার জন্য, সিকিউরিটি নিশ্চিত করার জন্য। কিন্তু সরকার আমলে নেয়নি। দাম যদি বেড়ে যায়, সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। অতীত অভিজ্ঞতা ও ইতিহাস থেকে এটা দেখেছি। এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে’।

জানা গেছে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বজুড়ে ব্যবহৃত তেলের এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ অর্থাৎ ২ কোটি ব্যারেল তেল এবং প্রায় ৩০ শতাংশ এলএনজি পরিবহন করা হয়।

ইরান অতীতেও এই প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনোই সেই হুমকি কার্যকর করেনি। কিন্তু এবারে বন্ধ হলে তা বৈশ্বিক বাণিজ্যকে নতুন সংকটে ফেলবে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড়োসড়ো প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট