1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

থানায় ফিরতে শুরু করেছে পুলিশ, স্বস্তিতে সাধারণ মানুষ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭০৩ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ধামরাই বিধ্বস্ত থানার কার্যক্রম টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর ফিরতে শুরু করেছে পুলিশ। এতে ধামরাই উপজেলার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছেন বলে জানিয়েছে। এতে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে ধামরাই থানার কার্যক্রম। পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের ভীতি ও শঙ্কা কাটতে শুরু করেছে। জানা গেছে, এক সপ্তাহ পর কর্মস্থলে ফিরছে পুলিশ সদস্যরা।

পুলিশ কর্মবিরতীতে ১১ দফা দাবি করায় থানার কার্যক্রম বন্ধ ছিল। এরপর আজ সকাল থেকে থানায় পুলিশ আসায় কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এতে সেনাবাহিনী ছাত্র-জনতা ও বিএনপির নেতৃবৃন্দ সহায়তা নিয়ে থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ।

সোমবার (৫আগষ্ট) সকাল ১১টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বাজারে পুলিশের গুলিতে এক মহিলার নিহতের খবর পেয়ে ছাত্র জনতা নিহতের বিচার ও এক দফা দাবিতে মিছিল নিয়ে ধামরাই থানার দিকে আসে। এই সময় ধামরাই থানার পুলিশ ছাত্র জনতার মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর গুলি চালাতে থাকে। এই সময় আফিকুল ইসলাম সাদ এর মাথায় গুলি লেগে মাটিতে পড়ে যায়। তার সাথে আরও ১২জন গুলিবিদ্ধ হয়। পরে তার সহপাঠিরা তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে ধামরাই সরকারী হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। এরপরই বিকাল বেলায় পুড়িয়ে দেওয়া হয় ধামরাই থানা সকল গাড়ী। ভেঙে ফেলা হয় থানার ভিতরে আসবাব পত্র। এরপর আফিকুল ইসলাম সাদ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা অবস্থয় বৃহস্পতিবার (৮আগষ্ট) সকালে মৃত্যু বরণ করেন।

পুলিশ বলেন, সারা দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের কঠিন সময় পার করতে হয়েছে। আমরা থানায় না থাকায় উপজেলার বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতায়ের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ বিপদে বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থেকে পুলিশের কার্যক্রমকে গতিশীল করবেন বলে আমাদের আশা। এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসরাম শেখ বলেন, আমাদের থানায় সব মিলিয়ে প্রায় ৫০জনের মত পুলিশ রয়েছে। তবে ধীরে ধীরে তারা থানায় আসতে শুরু করেছে। বর্তামানে থানায় আমাদের বসার কিছুই নেয়। তবে দুই এক দিনের মধ্যে এগুলি ঠিক করে থানার সকল কার্যক্রম পুরোধমে চলবে। আপনারা আমাদের সহযোগীতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট