1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্জন রায়।

প্রধান অতিথি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোছা: সাহিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা: নাফিছা জামান নিপা, বরুণ রায় এবং বীজ ব্যবসায়ী মোঃ আবু। উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হারভেস্টপ্লাস এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট