1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন যোগদান করেছেন। গত ২১ আগষ্ট বুধবার পৌরসভায় যোগদানের পুর্বে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পৌরসভার কনফারেন্স রুমে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করেন।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সভায় বক্তব্য দেন পৌরসভার নবাগত প্রশাসক, জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান প্রমুখ।

এ সময় পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান, আয়েশা বানু পারুল, ফারজানা আক্তার পাখি, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পৌরসভার নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, পৌরসভার বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। আমাদের ডাম্পিং ষ্টেশন নেই। তাই প্রথম অগ্রাধিকার থাকবে পরিস্কার পরিচ্ছন্নতা, লাইটিং, রাস্তাঘাটের নাজুক অবস্থা আছে সুগুলো নিয়ে কাজ করা। পাশাপাশি রাস্তার কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং লাইটিংয়ের কাজ যাতে একটি ভাল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করা।

আপনারা জানেন গাছ জীবন স্বত্তা। পৌরসভার বিভিন্ন স্থানে গাছে ব্যানার, ফেসটুন সহ বিভিন্ন পোষ্টার অপসারনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। ইতিমধ্যে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। পৌরবাসীর প্রতি আমার বার্তা থাকবে পৌরসভার বাসিন্দাদের জীবন মান যাতে করে স্বাভাবিক হয়, স্বাবলিল হয়, স্বাচ্ছন্নপুর্ন হয় এজন্য আমরা পৌরসভার পক্ষ থেকে সম্বিলিতভাবে একটি বডি হিসেবে কাজ করবো এবং তাদের এ জীবন মানের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো।

সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট