1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাইলেন্ট এক্সপেল’ এর ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে ত্বক, কিডনি ও শরীরের জন্য উপকারী ১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

মানিকগঞ্জে পিএফজি’র আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস’২৪ উদযাপিত

এ.এইচ. মিলন নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

দি হাঙ্গার প্রজেক্ট ২০১৭ সাল থেকে পিস ফ্যাসিলিটিটেটর গ্রুপ (পিএফজি), সুজন ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন ও শান্তি পদযাত্রাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মানিকগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে Multi-stakeholder Initiative for Peace and Stability | (MIPS) প্রকল্পের কর্মএলাকায় দিবসটি উদযাপিত হয়।

২ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পি এফ জি মানিকগঞ্জ এর সমন্বয়ক মোঃ ইকবাল খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন , পি এফ জি সদস্য সালাম আহমেদ, জাতীয়তাবাদী ওলামাদল জেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজি’র সদস্য মোঃ আমিনুল ইসলাম, ন্যাপ এর জেলা সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য লুৎফর রহমান ইলিচ।

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র অন্যতম সদস্য মোঃ আক্তার হোসেন মিলন। মানববন্ধন কর্মসূচীতে সম্পৃক্ত হন স্থানীয় জনগন। পিএফজি মানিকগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ ইকবাল খান তার বক্তব্যে বলেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, বৈশ্বিক পরিস্থিতিও আজ অত্যন্ত অস্থিরতাপূর্ণ এবং সংঘাতময়। ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদী শক্তির অপতৎপরতা, জাতিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত যেভাবে দেশে-দেশে ছড়িয়ে পড়ছে, তা মানুষের সমাজে কখনো কাম্য নয়।তাই অহিংসার বাণী এবং শান্তি ও সম্প্রীতির আহ্বান নিয়ে, হাতে হাত রেখে পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আমরা দিবসটি উদযাপন করছি।

মানববন্ধন কর্মসূচি শেষে আন্তর্জাতিক অহিংসা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এম আই পি এস প্রোগ্রামের এর ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য । উল্লেখ্য ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ০২ অক্টোবর-কে বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে। আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট