1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা

ইউএনও গাড়ীতে টাকার বান্ডিল পুড়ে ছাই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫১৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মাধ্যমে গত ৫আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। এই সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাসভবন ও গাড়ীসহ উপজেলা পরিষদে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাড়ীতে থাকা টাকার বান্ডিল পুড়ে যাওয়ার একটি ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখাযায় কয়েকজন যুবক পুড়া টাকার বান্ডিল হাতি নিয়ে দাড়িয়ে আছে।

আজ মঙ্গলবার (১৫অক্টোবর) বেলা ২টার দিকে সামাজিক যোগাযোগ ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ছবিটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি ঠিক কবে তোলা হয়েছে তা এখনো জানা যায়নি। এই পুড়া টাকা নিয়ে ফেসবুকে বিভিন্ন লোকের মতামতে দেখা যায় ইউএনও গাড়ীতে টাকা গুলি ছিল। সেখানে টাকার পরিমান বলা হয়েছে  প্রায় ৬০লাখ।

সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কয়েকজন যুবক টাকা পুড়ার বান্ডিল গুলি হাতে নিয়ে দাড়িয়ে আছে। তাদের সামনে পুড়া টাকার বান্ডিল দেখতে বিভিন্ন সাধারণ মানুষ ভীড় করছে। পুড়া মধ্যে ৫০০ টাকার বান্ডিলই বেশি। এছাড়া উপজেলা পরিষদের মাঠের বিভিন্ন জায়গায়ও ৫০০টাকার পুড়া নোট দেখতে পান তারা।

এই সময় সাধারণ মানুষ এই নিয়ে পৌরশহরের বিভিন্ন জায়গায় কানাঘোষা করতেও দেখাযায়, তারা বলছে এত টাকা ইউএনও গাড়ীতে কিভাবে আসলো, কি এর রহস্য এমনই কথা বলেছেন সাধরণ জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মাধ্যমে গত ৫আগষ্ট পর থেকে গা ঢাকা দেন উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন।

এরপর কিছু দিন পর ধামরাইতে ফিরে আসেন তিনি। পরে তাকে ধামরাই থেকে কিশোরগঞ্জ জেলা মিঠামইন বদলী করা হয়। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে ঢাকা জেলা প্রশাসক মোঃ তানভীর আহমেদ বলেন, উপজেলা পরিষদে ইউএনও গাড়ী থেকে পুড়া টাকা পাওয়া গেছে বিষয়টি আমি জেনেছি। তবে এই বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট