1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

ট্রাক চাপায় হেলপারসহ নিহত ২

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন।

রবিবার (১৭নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা যায়নি। নিহত কাঞ্চন (২৬) জামালপুর, অপরজনের নাম মোঃ আশরাফুল ইসলাম (২৫),বাড়ি- নেত্রকোনা বলে জানা গেছে। তারা দুইজনই ট্রাকের কাজ করতেন বলে জানাগেছে। হাইওয়ে পুলিশ জানান, ধামরাই কালামপুর এলাকা থেকে একটি ট্রাক ইট নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ঢুলিভিটা এলাকায় পৌছালে ট্রাকটি খারাপ হয়।

এই সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকটি সাইড করে মেরামতের কাজ করতে ছিলেন। এই সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী একটি বড় ট্রাক মেরামতকারী ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়। এতে ট্রাকের পাশে থাকা প্রায় ৫জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে য়ায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। ড্রাইভারকে আমরা এখনো  আটক করতেপারিনি ,তবে তাকে খুব তারাতাড়ি আটক করার জন্য পুলিশ ত্ৎপর  আছে । এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট