1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রেজাউল ইসলাম মাসুদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টর আওতায় “জিংক গম ও জিংক ধান” শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

শতাধিক স্টুডেন্টদের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম তার বক্তব্যে মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত ছাত্র ছাত্রীদের প্রতি জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এবং অনুষ্ঠানের আলোচিত মেসেজ গুলি তাদের নিজ নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইনসান। আরও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির সহ মিডিয়া ব্যক্তিত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট