1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার

ধামরাইয়ে সিগারেটের আগুনে বসতঘর পুড়ে ছাই

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯৩৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ঘরের ভিতরে সিগারেটের আগুন থেকে আগুন লেগে যাদবপুর ইউনিয়নের ভোরাইল গ্রামের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আজ রবিবার (২৪নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ভোরাইল গ্রামের মোঃ হানিফের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ সোহেল রানা যাদবপুর ইউনিয়নের ভোরাইল গ্রামের মোঃ হানিফ আলী জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ঘর থেকে বাহিরে গিয়ে দেখি ঘরের একটি কোণ থেকে আগুন বের হইছে। দেখতে দেখতে সারা ঘরে আগুন ছড়িয়ে পরেছে।

এই সময় ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে এবং ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়তন্ত্রে আনে। এই সময় আমার ঘরে থাকা সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি সর্বশান্ত হয়েগেছি। আমি এখন কিভাবে পরিবার নিয়ে বাচঁবো।

এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে বসতঘরের ভিতরে সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় একটি বসতঘর আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডে বাড়ীর মালিকের ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট