1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ

বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ছাত্র-ছাত্রীদের আয়োজনে উগ্রবাদী সংগঠন ইস্কনের দেশব্যাপি অরাজকতা সৃষ্টি এবং আগরতলায় বাংদেশের হাইকশিনে হামলা ও বাংলাদেশের পতাকার অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীরা।

আজ বুধবার (৪ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তরা বলেন, বাংলাদেশে উগ্রবাদী সংগঠন ইস্কনের দেশব্যাপি অরাজকতা সৃষ্টি এবং আগরতলায় বাংদেশের সহকারী হাইকশিনে হামলা ও বাংলাদেশের পতাকার অবমাননার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। এই হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এছাড়া হামলার সাথে জড়িতদের চিহিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা নাহলে বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে হুশিয়ারী করেন ছাত্র-ছাত্রীরা। বক্তরা আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতিত ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনার যড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের মোকাবেলায় বাংলাদেশের সকল মানুষ মোকাবেলার জন্য ঐক্যবব্ধ রয়েছে। ভারতের এমন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দিতে রাজি আছে।

আমরা ৫আগষ্ট জীবন দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি ।আমরা ছাত্র-জনতা বাংলাদেশের যে কোন বিষয়ে জীবন দিতে প্রস্তুত রয়েছি বলে জানান দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট