1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না-সংসদ সদস্য আমির হামজা সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয় সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

দেশকে গড়তে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

দেশকে গড়তে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনুপাতে দুই থেকে তিন জন করে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য প্রশিক্ষিত পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিষয়ে গণসচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি। তার দল ক্ষমতায় গেলে সারা দেশে ৭০ হাজার নারী পল্লী চিকিৎসকসহ মোট এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই ২০ কোটির কম নয় বলে আমার ধারণা। ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করবো। যাতে দেশে কোনো বেকারত্ব না থাকে। এ সময় সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরি ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট