1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান এর স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭২ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে মহান জাতীয় নেতা মরহুম আতাউর রহমান খান এর ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ডিসেম্বর) বেলা ২টার দিকে ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের মাঠে স্বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আইয়ুব খান, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা (এসডিআই) এর নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক, বীরমুক্তিযোদ্ধা মোঃ শরীফুল ইসলাম, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,

ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ সাবেক ছাত্র নেতা নুরুল ইসলাম নবীনসহ  প্রমুখ।

পরিশেষে মহান জাতীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খান এর জীবনদশায় ধামরাই তথা বাংলাদেশের উন্নয়ন তুলে ধরেন বক্তরা। এরপর তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট