1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

বেড়ানোর কথা বলে ইটভাটার ভিটায় নিয়ে গণধর্ষণ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে মোবাইল ফোনে ডেকে ইটভাটার একটি ভিটায় নিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে নুর মোহাম্মদ (৩৫) ও মোঃ মোস্তফা (৩৮) নামে দুইজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার(১৪ডিসেম্বর) দিনগত রাতে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে (১৩ডিসেম্বর) দিনগত রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ্য করে তিনজনকে অজ্ঞাত অভিযুক্ত করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী।

অভিযুক্তরা হলেন, উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্রামের মোঃ রহিম এর ছেলে নুর মোহাম্মদ, মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ মোস্তফা, বাকি তিনজনকে অজ্ঞাত। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ধামরাই পৌরসভার তালতলা সাদা মাঠ মহল্লার বাসিন্দা। প্রেমের সূত্র ধরে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্রামের মোঃ রহিম এর ছেলে নুর মোহাম্মদ মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ মোস্তফার পূর্ব পরিচিতা এবং প্রেমিকা ওই যুবতীকে শুক্রবার বিকালে মোবাইলে ডেকে নিয়ে বেড়ানোর কথা বলে সিএনজি গাড়ীতে করে রাত সোয়া ৯টার দিকে নান্দেশ্বরী এলাকায় অজ্ঞাত নামা একটি ইটভাটার ভিটায় নিয়ে প্রথমে প্রেমিক নুর মোহাম্মদ বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ করে। এর কিছু সময় পরে মোস্তফাসহ অজ্ঞাত আর তিনজন এসে হাজির হয়। তারা আমাকে ভয়ভীতি দেখাইয়া আমার মুখ বেধেঁ চাপিয়ে ধরে আমার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আমার ডাকচিৎকার শোনে এলাকার লোকজন ছুটে এসে ধর্ষিতাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার কওে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, প্রেমের সুত্র ধরে মোবাইল ফোনে ডেকে বেড়ানোর কথা বলে ধর্ষক নুর মোহাম্মদ ও মোস্তফাসহ ৩বন্ধু মিলে ওই নারী পোশাক শ্রমিককে পরিত্যাক্ত একটি ভিটায় নিয়ে পালাক্রমে উপর্যুপোরি ধর্ষণ করে। এই ঘটনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মূল হোতা উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্রামের মোঃ রহিম এর ছেলে নুর মোহাম্মদ মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ মোস্তফা বখাটে ছেলেকে গ্রেফতার করে থানায় আনা হয়।

ধামরাই থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট