1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি

চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যার চেষ্টা

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭৭ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় মোঃ মতিয়ার রহমানসহ (৪০) তিনজনকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছন নয়ন নামের একযুবক।

আজ রোববার (২২ডিসেম্বর) বেলা ৩টার দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে দোকানের ভিতরে এমন ঘটনাটি ঘটে। আহত মতিয়ার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের শোলাকুড়িয়া গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে। এই সময় দোকানের ম্যানেজার খালেকসহ আহত হয়েছে তিনজন। অভিযুক্ত নয়ন ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার মুনছের আলী ওরফে মোগর আলীর ছেলে।

স্থানীয়রা ও দোকানের ম্যানেজার আব্দুল খালেক বলেন, নয়ন ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানে এসে মালিক মতিয়ারকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

এই সময় আমি ও দোকানের কর্মচারী ফিরাতে গেলে তারা আমাদেরকে মেরে আহত করেন। পরে আমাদের ডাক চিৎকারে মার্কেটের লোকজন দৌড়িয়ে এসে আমাদের উদ্ধার করে ধামরাই হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে আহত মতিয়ারের স্ত্রী আখি আক্তার বলেন, আমার স্বামী মতিয়ার রহমান ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ দোকানের মালিক।

আজ সকালে দোকানে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষে দোকানে বসলে নয়ন গিয়ে আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। আমার স্বামী মতিয়ার টাকা দিতে রাজি না হলে নয়ন ও তার সাথে থাকা ৭থেকে ৮জন আমার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

এরপর আমাদের দোকানের ম্যানেজারসহ দুইজন ফিড়াতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই বিষয়ে হাসপাতালের ডাক্তার মোঃ মোখলেছুর রহমান বলেন, মতিয়ার রহমানের ডানহাতের দুইটি আঙ্গুল ভেঙে গেছে এবং মাথায় আঘাতের কারণে ফ্যাকচার হয়েছে।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এই বিষয়ে নয়নের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে ধামরাই থানার ডিউটি আফিসার সমীর কুমার দাস বলেন, এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট