1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ

ধামরাই সরকারী হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯১৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ ১১১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০জানুয়ারী) বেলা ১২টার দিকে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ১১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান জুলেখা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ও পুরুস্কার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক।

আনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম লিটন।এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ, ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষক মোঃ মোখলেছুর রহমানসহ স্কুলের সকল শিক্ষকগণ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ রুবায়েত আহমাদ রোহান মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে ১৩তম এবং মোঃ জাকারিয়া ১৬১৫তম স্থান লাভ করায় প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক তাদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট